বুয়েটে ভর্তির আবেদন শুরু বৃহস্পতিবার

বুয়েটে ভর্তির আবেদন শুরু বৃহস্পতিবার
সম্মান প্রথম বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

আগামী বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে।

প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হবে। চার শিফটের প্রাক-নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হবে ৩১ মে ও ১ জুন। সেখানে ১০০ নম্বরের এমসিকিউ থাকবে। আসন সংখ্যা ১২১৫। বুয়েটের ওয়েবসাইট (https://www.buet.ac.bd) ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির আবেদন শেষ হবে ২৪ এপ্রিল। ‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ) আবেদন, প্রাক‌-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ এক হাজার এবং ‘খ’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ ও স্থাপত্য বিভাগে) এক হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিয়ে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। টাকা জমাদানের শেষ তারিখ ২৪ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত।

প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের পর আগামী ৫ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নাম প্রকাশ করবে বুয়েট। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন। চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ১ জুলাই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি