Ortho Songbad আর্কাইভ

মিয়ানমারে জান্তা সরকারের হাতে নিহত ৭০০ বিক্ষোভকারী

মিয়ানমারে জান্তা সরকারের হাতে নিহত ৭০০ বিক্ষোভকারী
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর বিক্ষোভকারী ৭শ’ গণতন্ত্রকামী মানুষকে হত্যা করা হয়েছে। এর মধ্যে গত শুক্র ও শনিবার বিভিন্ন স্থানে নিরাপত্তাবাহিনীর অভিযানে অন্তত ৮২ জন নিহত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

জানা গেছে, গুলি করে হত্যা ছাড়াও এখন পর্যন্ত ৩ হাজার ১২ জনকে বন্দি করে রাখা হয়েছে। এছাড়া ৬৫৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যাদের মধ্যে দেশটির রাজনীতিবিদ, সেলিব্রেটি ও সাধারণ নাগরিক রয়েছে।

উল্লেখ্য, গত নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এসময় প্রেসিডেন্ট উইন্ট মিন্ট ও ক্ষমতাসীন দল এনএলডি নেত্রী অং সান সু চিসহ শীর্ষ রাজনীতিবিদদের গ্রেফতার করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার