লিবরা ইনফিউশনের নগদ লভ্যাংশ ঘোষণা

লিবরা ইনফিউশনের নগদ লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত লিবরা ইনফিউশনের পরিচালনা পর্ষদ ২০১৯-২০২০ সমাপ্ত অর্থবছরে ব্যবসায় অর্জিত মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের সাড়ে ৭ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত ১২ এপ্রিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। যা আগামি ২৪ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হতে পারে।

লিবরা ইনফিউশনের ২০১৯-২০২০ সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি ১.০৫ টাকা মুনাফা হয়েছে। সে হিসেবে মোট মুনাফা হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ১৬ টাকা। এরমধ্য থেকে ৫ শতাংশ বা শেয়ারপ্রতি ০.৫০ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের মাঝে ৭ লাখ ৫০ হাজার ৯৬০ টাকা বিতরন করা হবে।

বাকি ৮ লাখ ২৬ হাজার ৫৬ টাকা কোম্পানির রিজার্ভ ফান্ডে রেখে দেয়া হবে।

১ কোটি ৫০ লাখ টাকার পরিশোধিত মূলধনের লিবরা ইনফিউশনের ১৯৭ কোটি ৯৪ লাখ টাকার রিজার্ভ রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন