Ortho Songbad আর্কাইভ

এনসিসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

এনসিসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশের মধ্যে ৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫০ শতাংশ বোনাস হিসেবে প্রদান করা হবে।

সোমবার (২৬ এপ্রিল) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ১৫ পয়সা।

গত বছর একই সময়ে ইপিএস এর পরিমাণ ছিলো ২ টাকা ২৬ পয়সা ও এনএভি ছিল ২০ টাকা ৬০ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৫ আগস্ট ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ জুন।

মুল সাইট থেকে

পুজিবাজার