Ortho Songbad আর্কাইভ

ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করছে ইউরোপীয় ইউনিয়ন

ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করছে ইউরোপীয় ইউনিয়ন
পর্যটকদের ভ্রমণ চালু করতে যাতায়াতের ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার সুপারিশ করেছে ইউরোপীয় ইউনিয়ন কমিশন। যারা অন্তত দুই সপ্তাহ আগে ইউরোপীয় ইউনিয়ন অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ করেছেন, শুধু তারাই ভ্রমণ করতে পারবেন।

এক টুইটে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যটন খাত এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পুনরুদ্ধারের এখনই সময়।

বর্তমানে বিশ্বের সাতটি দেশ থেকে অতি প্রয়োজনীয় নয়, এমন ভ্রমণের অনুমতি দিচ্ছে ইইউ।
তবে এ প্রস্তাবনায় ইমারজেন্সি ব্রেকও রাখা হয়েছে।

ইইউর অন্তর্ভুক্ত নয় এমন সব দেশে যদি করোনার নতুন ভ্যারিয়েন্ট বা সংক্রমণ দেখা দেয়, তাহলে এ ব্রেকের আওতায় তাত্ক্ষণিকভাবে ভ্রমণ বন্ধ করে দেয়া হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার