Ortho Songbad আর্কাইভ

করোনা ঝুঁকি নিয়েই কর্মস্থলে ফিরছে মানুষ

করোনা ঝুঁকি নিয়েই কর্মস্থলে ফিরছে মানুষ
করোনার ঝুঁকি নিয়েই মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। তবে সব ফেরি চালু থাকায় যাত্রীদের ভোগান্তি কমেছে।

রোববার (১৬ মে) সকাল থেকে ঘাটে রয়েছে যাত্রী ও যানবাহনের ভিড়।

তবে দূরপাল্লার যানবাহন না থাকায় ঘাটে পৌঁছাতে ও ফেরি পার হয়ে কর্মস্থলে যেতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। অভ্যন্তরীণ গণপরিবহন, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে ভেঙে ভেঙে অতিরিক্ত ভাড়া দিয়ে ফিরছেন তারা।

বিআইডাব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান গণমাধ্যমে জানান, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট হয়ে প্রায় লাখ মানুষ বাড়ি গেছেন। ঈদ শেষে তারাই আবার ফিরতে শুরু করেছেন।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানজট ও যাত্রী ভোগান্তি কমাতে ছোট-বড় ১৬টি ফেরি চালু রয়েছে বলে জানান তিনি।

মুল সাইট থেকে

পুজিবাজার