Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স

দর বৃদ্ধির শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে এশিয়া ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৫ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৫ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকের ৯ দশমিক ৭৬ শতাংশ, প্রাইম ব্যাংকের ৯ দশমিক ৭৬ শতাংশ, সুহৃদের ৯ দশমিক ৬৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৫৮ শতাংশ, জিকিউ বলপেনের ৭ দশমিক ২৬ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৭ দশমিক ০১ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৮৮ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৬ দশমিক ৮১ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৬ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার