বিজিএমইএ সভাপতির সঙ্গে আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

বিজিএমইএ সভাপতির সঙ্গে আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছে।

রোববার (২৩ মে) বিজিএমইএ অফিসে তারা সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি বিজিএমইএ সভাপতির সঙ্গে আইএলও ও বিজিএমইএ’র যৌথ উদ্যোগে পোশাক শিল্পে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও তারা শিল্পের উন্নয়ন, বিশেষ করে শ্রমিকদের কল্যাণে আইএলও ও বিজিএমইএ’র যৌথ উদ্যোগে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন।

আলোচনায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের পোশাক শিল্পে শ্রম অধিকার নিশ্চিতকরণ ও শ্রমিকদের কল্যাণে সহযোগিতা প্রদানের জন্য আইএলওকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন বলেন, বাংলাদেশের পোশাক শিল্প নিরাপদ কর্মপরিবেশ তৈরি ও সোশ্যাল কমপ্লায়েন্স প্রতিপালনে যে অগ্রগতি সাধন করেছে তা প্রশংসাযোগ্য।

এ সময় বিজিএমইএ’র সহ-সভাপতি মিরান আলী, পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, পরিচালক আসিফ আশরাফ এবং আইএলও’র উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি