তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পেছাল

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পেছাল
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য সমন্বিত ভর্তি পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ পিছিয়েছে।

করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। তিন প্রকৌশল সমন্বিত ভর্তি কমিটির সদস্য সচিব ও চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশে করোনা পরিস্থিতি এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। তবে পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা ২ জুন প্রকাশিত হবে।

এবার সব আবেদনকারীই পরীক্ষা দিতে পারবে। তিনটি ভেন্যুতে (চুয়েট, কুয়েট, রুয়েট কেন্দ্র) সুশৃঙ্খলভাবে পরীক্ষা নেয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে, ২৪ এপ্রিল শুরু হওয়া আবেদনের সময়সীমা শেষ হয় ৮ মে। গত ২০ এপ্রিল এই তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো