ইয়াসের প্রভাবে ভোলায় একজনের মৃত্যু

ইয়াসের প্রভাবে ভোলায় একজনের মৃত্যু
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলায় গাছচাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) রাতে লালমোহন উপজেলার কালামা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু তাহের (৪৯)। তিনি পেশায় একজন রিকশা চালক।

লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে লালমোহনে ঝড়ো বাতাস শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে আবু তাহের শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এ ঘরের পাশের একটি গাছের ডাল হঠাৎ ভেঙে তার ওপর পড়লে তিনি আহত হন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে রাতেই তাহেরকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট