বন্ড ইস্যুর প্রস্তাবে পরিবর্তন এনেছে এবি ব্যাংক

বন্ড ইস্যুর প্রস্তাবে পরিবর্তন এনেছে এবি ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেড তার বে-মেয়াদী বন্ড ইস্যুর প্রস্তাবে পরিবর্তন এনেছে। ব্যাংকটি প্রস্তাবিত বন্ডের আকার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৬০০ কোটি টাকায় উন্নীত করবে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ মে) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যুর প্রস্তাবে আলোচিত পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র মতে, বন্ডের সব ইউনিট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ না করে এর ১০ শতাংশ তথা ৬০ কোটি টাকার ইউনিট পাবলিক অফারের মাধ্যমে বরাদ্দ করবে। বাকী ৫৪০ কোটি টাকার বন্ড প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে।

এর আগে গত ১১ মে অনুষ্ঠিত এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে বন্ড ইস্যু করে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড বরাদ্দ করার কথা। কিন্তু গত ২৩ মে, ২০২১ তারিখে জারি করা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর নির্দেশনা অনুসারে, প্রত্যেক ব্যাংকের বে-মেয়াদি বন্ডকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। আর বন্ডের মোট আকারের ন্যুনতম ১০ শতাংশ পাবলিক অফারের মাধ্যমে বরাদ্দ দিতে হবে। ওই নির্দেশনার প্রেক্ষিতে এবি ব্যাংকের বন্ড ইস্যুর প্রস্তাবে পরিবর্তন আনা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন