পুঁজিবাজারে বন্ড ইস্যুর প্রস্তাবে পরিবর্তন এনেছে ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে বন্ড ইস্যুর প্রস্তাবে পরিবর্তন এনেছে ইসলামী ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তার বে-মেয়াদী বন্ড ইস্যুর প্রস্তাবে পরিবর্তন এনেছে। ব্যাংকটি প্রস্তাবিত বে-মেয়াদি বন্ডের ৮০০ কোটির ইউনিট পুরোটা প্রাইভেট প্লেসমেন্টে বরাদ্দ না করে এর ১০ শতাংশ তথা ৮০ কোটি টাকার ইউনিট পাবলিক অফারের মাধ্যমে বরাদ্দ করবে। বাকী ৭২০ কোটি টাকার বন্ড প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে।

বৃহস্পতিবার (৩ জুন) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যুর প্রস্তাবে আলোচিত পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক সূত্রে এ
তথ্য জানা গেছে।

উল্লেখ, গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে বন্ড ইস্যু করে ৮০০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়া হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডের সব ইউনিট/লট বরাদ্দ করার কথা। কিন্তু গত ২৩ মে, ২০২১ তারিখে জারি করা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর নির্দেশনা অনুসারে, প্রত্যেক ব্যাংকের বে-মেয়াদি বন্ডকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। আর বন্ডের মোট আকারের ন্যুনতম ১০ শতাংশ পাবলিক অফারের মাধ্যমে বরাদ্দ দিতে হবে। ওই নির্দেশনার প্রেক্ষিতে ইসলামী ব্যাংকের বন্ড ইস্যুর প্রস্তাবে পরিবর্তন আনা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন