মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে সরাসরি পাসপোর্ট প্রদান বন্ধ

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে সরাসরি পাসপোর্ট প্রদান বন্ধ
করোনার থাবায় এবার মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকে শুধুমাত্র পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন প্রবাসীরা।

বুধবার (৯ জুন) হাইকমিশন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকমিশনের পাসপোর্ট সেবায় নিয়োজিত পাঁচ জন কর্মকর্তা-কর্মচারি করোনায় আক্রান্ত হয়েছেন। একারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দূতাবাস।

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ণ লকডাউনের মধ‌্যেও সরাসরি পাসপোর্ট বিতরণের কার্যক্রম চালানো হয়েছে। সে কারণে এ সেবার সঙ্গে জড়িত ৫০ শতাংশ কর্মকর্তা-কর্মচারি করোনায় আক্রান্ত হয়েছেন। তারা চিকিৎসাধীন আছেন। এ অবস্থায় সেবা চালিয়ে গেলে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়বে। সেই আশঙ্কা থেকে আপাতত এ সেবা শুধুমাত্র পোস্ট অফিসের মাধ্যমে চলবে।

অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট ফরম পূরণ করে ১৭টি পোস্ট অফিস থেকে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন প্রবাসীরা। বিজ্ঞপ্তিতে ওই ১৭টি পোস্ট অফিসের তালিকাও যুক্ত করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা