Ortho Songbad আর্কাইভ

করোনায় রাজশাহী পুলিশের ‘স্পেশাল রেসপন্স টিম’

করোনায় রাজশাহী পুলিশের ‘স্পেশাল রেসপন্স টিম’
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাঠে নেমেছে রাজশাহী জেলা পুলিশের স্পেশাল রেসপন্স টিম।

বুধবার কাজ শুরু করেছে ৩০ সদস্যের বিশেষ এই ইউনিট।

করোনা পরিস্থিতি মোকাবিলায় এবং বিদেশফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন মেনে চলার বিষয়টি কঠোরভাবে কার্যকর করতে কাজ করবে এই দলটি।

বুধবার প্রতিরক্ষামূলক পোশাকসহ প্রয়োজনীয় সব উপকরণ নিয়ে এই টিম গঠন করা হয়। একজন অতিরিক্ত পুলিশ সুপার দলের কার্যক্রম মনিটরিং করবেন।

দুপুরের দিকে জেলার পুলিশ সুপার (এসেপি) মো. শহিদুল্লাহ তার কার্যালয়ের সামনে সদস্যদের তাদের কাজের বিষয়ে ব্রিফ করেন।

তিনি বলেন, রাজশাহী জেলার যেকোনো এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বিষয়ে দ্রুত সাড়া প্রদান করতে হবে এই টিমকে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে তাদের।

মুল সাইট থেকে

পুজিবাজার