লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান
মেজর জেনারেল এস এম শামীম উজ জামানকে লিবিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেজর জেনারেল এস এম শামীম উজ জামান ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি তাঁর কর্মকালে সেনাবাহিনীর কমান্ড পর্যায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এস এম শামীম উজ জামান ডিফেন্স স্টাডিজ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে মিলিটারি সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

ব্যক্তিগত জীবনে বিবাহিত শামীম উজ জামান দুই সন্তানের পিতা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা