ব্যবসা সম্প্রসারণ করবে মালেক স্পিনিং

ব্যবসা সম্প্রসারণ করবে মালেক স্পিনিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মালেক স্পিনিং মিলে সংস্কার ও সম্প্রসারণের (বিএমআরই) পাশাপাশি সক্ষমতা বাড়াতে মোট ২১৩ কোটি ১৯ লাখ টাকার প্রকল্প হাতে নিয়েছেন কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ময়মনসিংহের ভালুকায় নতুন একটি কারখানা স্পাপন করতে যাচ্ছে। আর এই নতুন মেশিন স্থাপনের মাধ্যমে কোম্পানিটির উৎপাদন সক্ষমতা ৬০ শতাংশ বাড়বে, যা কোম্পানিটির পণ্যের ক্রমবর্ধমান বাজারের চাহিদা মেটাতে সহায়তা করবে।

কোম্পানিটি প্রতিদিন ৩৫ হাজার কেজি সুতা পণ্য উৎপাদনের লক্ষ্যে বিএমআরই পরিকল্পনা বাস্তবায়ন করবে।এছাড়া প্রতিবছর ১২ কোটি ৬ লাখ কেজি সুতা উৎপাদন করবে কোম্পানিটি।

বস্ত্র খাতের কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৯৩ কোটি ৬০ লাখ টাকা।

কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালক ৪৭ দশমিক ৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৩২ দশমিক ৯৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ১৯ দশমিক ৭১ শতাংশ শেয়ার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন