রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৬ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ৪ জুনও রামেক হাসপাতালে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা থেকে আজ বুধবার (২৩ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।

মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২ জন এবং ঝিনাইদহের একজন রয়েছেন। মৃতদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ, উপসর্গ নিয়ে ৭ জন এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী গণমাধ্যমে জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০ জন। এর মধ্যে শুধু রাজশাহীর ৪৪ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে ৩৫৭ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪১০ জন। এর মধ্যে রাজশাহীর ২৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬০ জন, নাটোরের ২৬ জন, নওগাঁর ৩৪ জন, পাবনার ৯ জন, কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গার ২ জন রয়েছেন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৫৭টি নমুনা পরীক্ষায় ১৫১ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৪ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জের ৯৭ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ২৫ দশমিক ৭৭ শতাংশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো