Ortho Songbad আর্কাইভ

সালভো কেমিক্যালের কর্ন ইউনিটের উৎপাদন বন্ধ

সালভো কেমিক্যালের কর্ন ইউনিটের উৎপাদন বন্ধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যালের যান্ত্রিক ত্রুটির কারণে কর্ন স্ট্যার্চ ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ২২ জুন থেকে কোম্পানিটির এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

কোম্পানিটি জানিয়েছে, স্থানীয় পরামর্শদাতা এবং প্রকৌশলীরা যন্ত্রগুলোর ত্রুটি সমাধানের চেষ্টা করছেন। এছাড়া বিদেশী প্রযুক্তিগত পরামর্শদাতা ও প্রকৌশলীদেরও বিষয়টি অবহতি করা হয়েছে। লকডাউনের পর বিদেশী বিশেষজ্ঞরা তাদের কাজ শুরু করবেন।

কোম্পানিটির যান্ত্রিক ত্রুটি সমাধান না হওয়া পর্যন্ত কর্ন ইউনিটের উৎপাদন বন্ধ থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার