Ortho Songbad আর্কাইভ

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৭ মৃত্যু

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৭ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ওয়ার্ডে ১৭ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ২ জন এবং নওগাঁ ও পাবনার ১ জন করে রয়েছেন।

শুক্রবার (২ জুলাই) রামেক পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী গণমাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। এ নিয়ে ৪০৫ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৮ জন। এর আগের দিন দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭টি নমুনা পরীক্ষায় ১৯৮ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে বর্তমানে শনাক্তের হার ৪২ দশমিক ৩৯ শতাংশ। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের ৮৫টি নমুনা পরীক্ষায় ২৩ জনের পজেটিভ এসেছে। শনাক্তের হার ২৭ দশমিক ০৫ শতাংশ।

মুল সাইট থেকে

পুজিবাজার