খুলনা বিভাগে করোনায় আরও ৩২ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনায় আরও ৩২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এসময় বিভাগে নতুন করে আরও ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের খুলনায় সাতজন, যশোরে আটজন, নড়াইলে দুজন, ঝিনাইদহে তিনজন, কুষ্টিয়ায় পাঁচজন, চুয়াডাঙ্গায় দুজন ও মেহেরপুরে একজনের মৃত্যু হয়েছে।

করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৯ হাজার ২৬০ জন। আর বিভাগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৬৮ জন।

এর আগে, শুক্রবার বিভাগে করোনাভাইরাসে ২৭ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য বিভাগ। একইসময়ে বিভাগে ১ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট