টিকা দেওয়া শেষ হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে: প্রধানমন্ত্রী

টিকা দেওয়া শেষ হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে: প্রধানমন্ত্রী
ভ্যাকসিন দেওয়া শেষ হলেই  শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, দেশের ৮০ শতাংশ মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।

শনিবার (৩ জুলাই) দুপুরে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা জানান।

সরকার প্রধান বলেন, ঈদুল ফিতরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ গ্রামে গিয়েছিল বলেই করোনা সংক্রমণ এতটা বেড়েছে। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা আরও বলেন, গত ঈদে নিষেধ করা সত্ত্বেও মানুষ বাড়ি গিয়েছিল, তখন সরকারের কথা শুনলে এখন হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না বা সংক্রমণও এতটা বাড়ত না।

ভ্যাকসিন এসেছে চীন ও যুক্তরাষ্ট্র থেকে। যত টাকা লাগে দেওয়া হবে, আরও টিকা নিয়ে আসা হবে দেশে। সব দেশের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে। আমরা দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেব। বেশি মূল্যে কেনা হলেও জনগণ বিনামূল্যেই পাবেন করোনার টিকা।

যাদের জন্য কেউ কোনোদিন ভাবেনি তাদের জন্যই কাজ করছি আমরা। হয়তো গলায় আওয়াজ নাই তাই বেশি শোনা যায় না। সমালোচকদের খোঁজ নিয়ে দেখার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা