কাশ্মীরে যৌথবাহিনীর অভিযানে নিহত ৬

কাশ্মীরে যৌথবাহিনীর অভিযানে নিহত ৬
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সৈন্য ও পাঁচজন বিচ্ছিন্নতাকামী যোদ্ধা।

শুক্রবার (২ জুলাই) পুলওয়ামা জেলার রাজপোড়া গ্রামে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও প্যারামিলিটারি বাহিনীর যৌথ অভিযানের সময় সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত যোদ্ধারা পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার সদস্য বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। কাশ্মীরে গত দু’সপ্তাহ ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে।

দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে, চলতি বছর এ পর্যন্ত ৬১ জঙ্গি নিহত হয়েছে।
কাশ্মীরের ভারতপন্থী ১৪ নেতা গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। এরপরই কাশ্মীরে উত্তেজনা বাড়তে থাকে।

১৯৪৭ সাল থেকে দেশ ভাগের পর থেকে কাশ্মীরের একাংশ ভারত সরকার ও অন্য অংশ পাকিস্তান সরকার নিয়ন্ত্রণ করে আসছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এ পর্যন্ত সংঘর্ষে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না