Ortho Songbad আর্কাইভ

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ২১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ২১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূলের কাছে ভূমধ্যসাগরে আবারও অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুলাই) দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত দু’দিনের মধ্যে তিউনিশিয়া উপকূলে এ নিয়ে দ্বিতীয়বারের মতো নৌকাডুবির ঘটনা ঘটল।

তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের কর্মকর্তা কর্নেল হুসেম জেবেলি বলেছেন, ‘রোববার উপকূলের স্যাক্স বন্দরের কাছে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি ডুবে যায়। পরে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা সেখান থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করেন।’

কর্তৃপক্ষ বলছে, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টার সময় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি ডুবে যায়।

জেবেলি বলেছেন, তিউনিশিয়ার সীমান্ত নজরদারি প্রচেষ্টার অংশ হিসেবে গত কয়েকদিনে উপকূলরক্ষী বাহিনী অভিবাসনপ্রত্যাশীদের অন্তত ১০টি অবৈধ যাত্রা আটকে দিয়েছে। এই অভিযানে উদ্ধার করা হয়েছে ১৫৮ জনকে।

মুল সাইট থেকে

পুজিবাজার