Ortho Songbad আর্কাইভ

দৌলতদিয়া ঘাটে ঘরমুখী মানুষের ভিড়

দৌলতদিয়া ঘাটে ঘরমুখী মানুষের ভিড়
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঢাকা থেকে ফেরা ঘরমুখী মানুষের ভিড় দেখা যাচ্ছে। রোববার (১১ জুলাই) সকাল থেকে প্রতিটি ফেরিঘাটে ভিড় চোখে পড়ে। নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন যানবাহনে করে তাঁরা বাড়ি ফিরছেন।

এদিকে ৯ জুলাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বিজ্ঞপ্তিতে জানায়, কঠোর স্বাস্থ্যবিধি মেনে ফেরিতে শুধু পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি সরকারি যানবাহন পারাপার করা যাবে। তবে এই নির্দেশনা উপেক্ষা করে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে প্রতিটি ফেরিতে যানবাহনের সঙ্গে যাত্রী পারাপার হতে দেখা যাচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দীন গণমাধ্যমে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মোট ১৬টি ফেরি থাকলেও যানবাহনের চাপ কম থাকায় রোস্টার করে চারটি বড়, তিনটি ছোট ও একটি মাঝারি ফেরি চলাচল করেছে। রাতের বেলায় গাড়ির চাপ বাড়ে বলে তখন প্রয়োজন অনুসারে ফেরি বাড়ানো হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার