Ortho Songbad আর্কাইভ

টিকা নিলেন দেশের ১ কোটি ৯১ লাখ মানুষ

টিকা নিলেন দেশের ১ কোটি ৯১ লাখ মানুষ
দেশের ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৪৬২ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৬৩০ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৭ লাখ ৩২ হাজার ৮৩২ জন।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৪ লাখ ৬৬ হাজার ৪২৪ জন ও নারী ৫৯ লাখ ৮৪ হাজার ২০৬ জন। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২৯ লাখ ৯৯ হাজার ৯৬৫ জন পুরুষ ও ১৭ লাখ ৩২ হাজার ৮৬৭ জন নারী।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১৮ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৬৮ লাখ ৪৪ হাজার ৮৫ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৭২ হাজার ৪০৭ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৪০১ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৪ লাখ ৯৭ হাজার ৩৭ জন ও নারী ৩৮ লাখ ৬০ হাজার ৯৮১ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪৫ লাখ ৩৭ হাজার ৯৫৫ জন দ্বিতীয় ডোজ ও ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৮ লাখ ৮৭ হাজার ৯৪০ জন ও নারী ১৬ লাখ ৫০ হাজার ১৫ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৯৭ জন পুরুষ ও নারী ২২ লাখ ১০ হাজার ৯৬৬ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার