Ortho Songbad আর্কাইভ

আগামীকাল থেকে খুলছে ভারতীয় ভিসার আবেদন কেন্দ্র

আগামীকাল থেকে খুলছে ভারতীয় ভিসার আবেদন কেন্দ্র
বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে চালু হচ্ছে।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা ঢাকার ভারতীয় হাইকমিশন ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে।

তবে ভ্রমণ ভিসা ছাড়া সব ধরনের আবেদন নেবে ভিসা সেন্টারগুলো।

ভারতীয় হাইকমিশন ভেরিফায়েড ফেসবুক পেজে তারা লিখেছেন, আমরা ফিরে আসছি! লকডাউন বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে, আমাদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো ১১ আগস্ট ২০২১ থেকে আবারও চালু হবে।

১১ আগস্ট থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোন অ্যাপয়েনমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।
পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হচ্ছে।

মুল সাইট থেকে

পুজিবাজার