Ortho Songbad আর্কাইভ

বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ডিএসই’র দোয়া মাহফিল আয়োজন

বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ডিএসই’র দোয়া মাহফিল আয়োজন
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ই আগস্টের সকল শহীদদের স্মরণে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড।

শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১১টায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ডিএসই’র চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের ওপর আলোচনা করা হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার