যমুনা আরিচা পয়েন্টের পানি বিপৎসীমার কাছাকাছি

যমুনা আরিচা পয়েন্টের পানি বিপৎসীমার কাছাকাছি
মানিকগঞ্জে শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টের পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার (২১ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের আরিচা পয়েন্টের গ্রেজ রিডার মো. ফারুক হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (২০ আগস্ট) সকাল ৬ থেকে শনিবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে শনিবার সকাল ৬ থেকে বেলা ১২ টা পর্যন্ত ২ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে ৯ দশমিক ৪০ সেন্টিমিটারকে বিপৎসীমা ধরা হয়ে থাকে। সে দিক থেকে এ পয়েন্টের পানি বিপৎসীমার খুব কাছাকাছি রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদীর আরিচা পয়েন্টের পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এছাড়া জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট