Ortho Songbad আর্কাইভ

গত সপ্তাহে দর কমার শীর্ষে ইবিএল এনআরবি ফান্ড

গত সপ্তাহে দর কমার শীর্ষে ইবিএল এনআরবি ফান্ড
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৯টির শেয়ার ও ইউনিট দর কমেছে। বিদায়ী সপ্তাহে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ৭.৫০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৭ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিট দর ০.৫০ টাকা বা ৬.৬৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিরাকলের ৬.৩৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৬.২০ শতাংশ, স্টাইলক্রাফটের ৬.১১ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৮৫ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫.৭০ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৫.৪২ শতাংশ, এপোলো ইস্পাতের ৫.২৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৫.২১ শতাংশ এবং প্যাসিফিক ডেনিমসের শেয়ার দর ৪.৪২ শতাংশ কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার