বাংলাদেশকে ২১ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য

বাংলাদেশকে ২১ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ২১ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য। এই মহামারি প্রতিরোধে বাংলাদেশ সরকারের জাতীয় প্রস্তুতি ‘সাড়াদান পরিকল্পনা ও রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে’ এ অর্থ ব্যয় করা হবে।

সোমবার (৬ এপ্রিল) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্রিটিশ হাইকমিশন জানায়, ২১ মিলিয়ন পাউন্ড থেকে সাত মিলিয়ন ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যকর্মীদের পিপিই সরবরাহ, হাসপাতালে অক্সিজেন সরবরাহ ইত্যাদিতে ব্যয় করা হবে।

তিন মিলিয়ন পাউন্ড ইউএনডিপির মাধ্যমে দেশের ২০টি শহরের বস্তি এলাকায় ২১ লাখ ৬০ হাজার মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতায় তথ্য সরবরাহ, হাতধোয়া সুবিধা নিশ্চিত ও স্থানীয় স্বাস্থ্যসেবার সমন্বয়ে ব্যয় করা হবে।

এক মিলিয়ন পাউন্ড খরচ করা হবে ব্র্যাকের মাধ্যমে ৫০ হাজার কমিউনিটির স্বাস্থ্যকর্মীর করোনা ভাইরাস সচেতনতায়। আর ১০ মিলিয়ন পাউন্ড জাতিসংঘ ও এনজিওদের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় কমিউনিটির মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে নানা কর্মসূচিতে ব্যয় করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব