ফার্মেসি ছাড়া সব দোকান সন্ধ্যার পর বন্ধের নির্দেশ

কাঁচা বাজার ও সুপার শপসহ সব ধরনের নিত্যপণ্যের বাজার ও দোকানপাট যাতে সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করে দেওয়া হয় সেই নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা সুপার শপগুলোতে গিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছেন। তবে ওষুধের দোকান এই নির্দেশনার আওতায় পড়বে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডিএমপির সূত্রে বিষয়টি জানা যায়।

করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত ও জনসমাগম বন্ধে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। সর্বশেষ পুলিশ সদর দফতরের পক্ষ থেকে (রবিবার ৫ এপ্রিল) ঢাকাকে লকডাউন ঘোষণা করা হয়। সোমবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়, সন্ধ্যা ৬টার মধ্যে যাতে সুপার শপ এবং কাঁচা বাজার বন্ধ করে দেওয়া হয়। এরই মধ্যে ডিএমপির সব বিভাগ নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছে।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ‘ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো