টিকা নিলেন আরও সাড়ে ৩ লাখ মানুষ

টিকা নিলেন আরও সাড়ে ৩ লাখ মানুষ
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন তিন লাখ ৫০ হাজার ৬০ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৮৭ হাজার ১৫০ জন (পুরুষ ৯৭ হাজার ২৬৮ ও নারী ৮৯ হাজার ৮৮২ জন)। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৬২ হাজার ৯১০ জন (পুরুষ ৯৫ হাজার ৩৪৮ ও নারী ৬৭ হাজার ৫৬২ জন)।

এ নিয়ে দেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়াল দুই কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ২৭১ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৮৬ লাখ ৭৬ হাজার ৮৯২ ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৮২ লাখ আট হাজার ৩৭৯ জন।

বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা