পাল্টাপাল্টি সমাবেশ, কোম্পানীগঞ্জে ফের ১৪৪ ধারা জারি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের রংমালা বাজারে আওয়ামী লীগের দুটি গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ফের ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীর।
রবিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার মুছাপুর ইউনিয়নের রংমালা বাজার এলাকার চারদিকে ৫ বর্গ কিলোমিটারে ১৪৪ ধারা জারি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর। তিনি জানান, ১৪৪ ধারা চলার সময় রংমালা বাজার এলাকার ৫ বর্গকিলোমিটারের মধ্যে ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, র্যালি, শোভাযাত্রা, যেকোনো ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে রংমালা বাজার এলাকায় চারজনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না।