ড. ইউনূসের বিরুদ্ধে মামলা
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে।
শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক এসএম আরিফুজ্জামান বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর এ মামলা দায়ের করেন। রোববার (১২ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অপর ৩ আসামি হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশরাফুল হাসান, বোর্ড ডিরেক্টর নুর জাহান বেগম ও মো. শাহজাহান।