তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন করবে বিএসসিসিএল

তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন করবে বিএসসিসিএল
বিশ্বের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। এই প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ SMW-6 কনসোর্টিয়ামের 11 & ASC কর্তৃক চূড়ান্ত নির্মাণ ও রক্ষণাবেক্ষণ চুক্তি (C&MA) এর খসড়া অনুমোন করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, একই বৈঠকে কনসোর্টিয়ামের নির্বাচিত ঠিকাদারের সাথে সরবরাহ চুক্তি (Supply Contract) স্বাক্ষরের জন্য অনুমোদন দেওয়া হয়।

তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৯৩ কোটি ১৬ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড নিজস্ব তহবিল থেকে ৩শ কোটি ৮৩ লাখ টাকার যোগান দেবে। সরকার বাকী ৩৯২ ওটি ৩৩ লাখ টাকার যোগান দেবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন