Ortho Songbad আর্কাইভ

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়েও মারা গেছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

এই দিন করোনায় কারো প্রাণহানির তথ্য নেই। এই ৪ জনের মধ্যে ৩ জন করোনা উপসর্গে এবং একজন করোনা নেগেটিভ হয়েও মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

এই এক দিনে ২ জন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ৩ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় একজন পুরুষ এবং ৩ জন নারীর মৃত্যু হয়েছে হাসপাতালে। তাদের মধ্যে একজনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী ২ জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন মারা গেছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার