প্রায় দুই বছর পর খুললো রাবির আবাসিক হল

প্রায় দুই বছর পর খুললো রাবির আবাসিক হল
মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে উপাচার্য শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‌আমরা আনন্দিত। দীর্ঘ বন্ধের পর শিক্ষার্থীরা ফিরেছে। তাদের আমরা ফেরাতে পেরেছি। তাদের বরণ করে নিতে আমরা সবধরনের প্রস্তুতি নিয়েছিলাম। করোনার টিকার ব্যবস্থা করা হয়েছে। কেউ আক্রান্ত হলে আইসোলেশনের জন্য হাসপাতালে শয্যা প্রস্তুত রাখা হয়েছে। ডেডিকেটেড অ্যাম্বুলেন্স ও পর্যাপ্ত অক্সিজেন সংরক্ষণ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য ২০ হাজার ৬০০ টিকার বরাদ্দ দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন।

দীর্ঘ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সে বিষয়ে উপাচার্য বলেন, করোনা মহামারিতে তৈরি হওয়া একাডেমিক গ্যাপ পূরণ করতে শিক্ষা পরিষদের সভায় আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান উল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের গোলাপ ফুল, হ্যান্ড স্যানিটাইজার, চলকেট ও মাস্ক দিয়ে বরণ করে নেওয়া হয়।

হল খুলে দেওয়ায় উৎফুল্ল শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, অনেক দিন পর মনে হচ্ছে ঘরে ফিরছি। অন্য রকম আনন্দ কাজ করছে। দীর্ঘ বিরতির পর হলে উঠতে পেরে অনেক ভালো লাগছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো