দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো

দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৭টির শেয়ারদর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫৬ টাকা। রোববার (২৪ অক্টোবর) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৬৭ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। যার ফলে বেক্সিমকো লিমিটেড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএসআরএম লিমিটেড, ওরিয়ন ফার্মা, স্কয়ার টেক্সটাইল, এনআরবিসি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, আরএকে সিরামিক, ইন্দো-বাংলা ফার্মা, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং কেডিএস এক্সেসরিজ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন