মূলধন বৃদ্ধি ও বন্ড ইস্যু করবে আলিফ ইন্ডাস্ট্রিজ

মূলধন বৃদ্ধি ও বন্ড ইস্যু করবে আলিফ ইন্ডাস্ট্রিজ
অনুমোদিত মূলধন বাড়ানো ও বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি ১৫০ কোটি টাকা থেকে ৪০০ কোটি টাকা পরযন্ত অনুমোদিত মূলধন বাড়াবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে কোম্পানিটি বিশেষ ব্যবসার জন্য ৩০০ কোটি টাকার কনভার্টেবল বন্ড ইস্যু করবে। প্রস্তাবিত বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানিটি জমি ও মেশিনারিজ কিনবে। এছাড়া কারখানা পুননির্মাণের কাজ করবে।

প্রতিটি বন্ডের মূল্য ১ লাখ টাকা ধরা হয়েছে। বন্ডটি বছর শেষে ৭ থেকে ১০ শতাংশ নগদ ও বোনাস লভ্যাংশ দেবে। বন্ডটি ম্যাচুরিটি হবে ৬ বছরে।

কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে বন্ড ইস্যু করতে পারবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন