গত সপ্তাহে আগ্রহের শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

গত সপ্তাহে আগ্রহের শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৬টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৫.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২৪.৬০ টাকা বা ৬০.১৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডসের ৪৪.১৪ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৮.৪৩ শতাংশ, পাওয়ার গ্রীডের ১৫.১৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ১৩.৯৮ শতাংশ, জিবিবি পাওয়ারের ১৩.৭৮ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১২.২২ শতাংশ, একটিভ ফাইনের ১১.৯৮ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১০.৮২ শতংশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার দর ৯.২২ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন