রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পদ্মা তেল পাম্পের সামনে ট্রাকের ধাক্কায় মো. মহাদি হাসান লিমন (২১) নামের এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের প্রতিবেশী মো. ইমাম হাসান জানান, মাহাদি হাসান মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পদ্মা তেল পাম্পের সামনে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাহাদি হাসান জয়পুরহাটের পাঁচবিবি থানার দমদমা পশ্চিম গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো