সহপাঠী হত্যার বিচার চায় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

সহপাঠী হত্যার বিচার চায় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী মাহদী হাসান লিমন ট্রাকচাপায় নিহতের ঘটনায় বিক্ষোভ করছে তাঁর সহপাঠীরা।

রোববার (০৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের শেওড়াপাড়া ক্যাম্পাসের সামনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে।

এর আগে, শনিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় একই স্থানে বিক্ষোভ করেছিল শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে লিমনের হত্যাকারী ঘাতক ট্রাকচালককে গ্রেফতারের দাবিসহ বেশ কয়েকটি দাবি জানায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা প্রতিবাদ কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

রোববার সকাল থেকে এখন পর্যন্ত শেওড়াপাড়া ক্যাম্পাসের সামনেই অবস্থান করছে শিক্ষার্থীরা।



উল্লেখ্য, রাজধানীর বিমানবন্দর এলাকায় শুক্রবার (০৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে পদ্মা অয়েল পাম্পের সামনে ট্রাকচাপায় নিহত হন মাহদী হাসান লিমন (২১)। তিনি গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়। রাজধানীতে উত্তরার কামারপাড়া এলাকায় থাকতেন তিনি।

বৃহস্পতিবার ধানমন্ডিতে এক অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন লিমন। সেখান থেকে রাতে নিজের মোটরসাইকেলে কামারপাড়ার বাসায় ফেরার পথেই ট্রাকচাপায় নিহত হন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো