টানা উত্থানের তৃতীয় দিনে কমল লেনদেন

টানা উত্থানের তৃতীয় দিনে কমল লেনদেন
টানা তৃতীয় দিনের উত্থানের ফলে আস্থা পোক্তের আভাস মিলেছে দেশের শেয়ারবাজারে। রোববার (০৫ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কর্মদিবসের তুলনায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচকে যোগ হয়েছে আরও ২৯ পয়েন্ট। যার ফলে ‘ডিএসই এক্স’ বর্তমানে ৬ হাজার ৯৬৫ পয়েন্টে অবস্থান করছে।

প্রধান সূচকের সঙ্গে আজ অপর দুই সূচকেরও সামান্য উত্থান হয়েছে। শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসই এস’ ও বাছাই করা কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসই ৩০’ রোববার ২ পয়েন্ট করে বেড়েছে।

সব সূচকের উত্থানের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অংকে লেনদেন কমেছে। আজ ডিএসইতে ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কর্মদিবসে (বৃহস্পতিবার) লেনদেন হয়েছিল ১ হাজার ২৪৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে ৩৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে ২৪৫টিরই শেয়ারদর বেড়েছে। কমেছে ৭৯টির। আর ৪৯ টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন