দুই দিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব

দুই দিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব
দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল তিনি ঢাকায় অবতরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমে জানায়, শ্রিংলা ঢাকা সফরের শুরুর দিন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। তারপর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৫ ডিসেম্বর তিন দিনের সফরে তার ঢাকা আসার কথা রয়েছে। ভারতের রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের এটি প্রথম বাংলাদেশ সফর হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা