দু-তিন দিন পর থেকে বেশি মাত্রায় অনুভূত হবে শীত

দু-তিন দিন পর থেকে বেশি মাত্রায় অনুভূত হবে শীত
ডিসেম্বরের মাঝামাঝি সময় প্রায় এসেই গেছে। এখন গ্রামাঞ্চলে শীত অনুভূত হলেও ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে তেমনটা হচ্ছে না। তবে দু-তিন দিন পর থেকে সারাদেশেই তাপমাত্রা কমবে। তখন অপেক্ষাকৃত বেশি মাত্রায় শীত অনুভূত হবে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, এখন দিনে তাপমাত্রা বাড়বে, রাতে কমবে। তবে আগামী দু-তিন দিন পর থেকে তাপমাত্রা আরও কমতে শুরু করবে।

আগামী কয়েকদিনে দেশের কোথাও বৃষ্টিপাত কিংবা শৈত্যপ্রবাহের আভাস নেই বলেও জানান জানান তিনি। আবহাওয়া অধিদফতর অবশ্য ডিসেম্বরের শেষভাগে শৈত্যপ্রবাহের আভাস দিয়ে দিয়ে রেখেছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩১ মিনিটে, সূর্যাস্ত ৫টা ১৩ মিনিটে। পরবর্তী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো