‘বাংলাদেশি পাসপোর্টের সম্মান দেখার প্রত্যাশায় আছি’

‘বাংলাদেশি পাসপোর্টের সম্মান দেখার প্রত্যাশায় আছি’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এখন বিদেশি অনেক দূতাবাসে গেলে বাংলাদেশের পাসপোর্ট দেখলে তাচ্ছিল্যের সঙ্গে বিদায় করে দেয়। তবে আগামীতে বিদেশি দূতাবাসে বাংলাদেশি পাসপোর্টের সম্মান দেখার প্রত্যাশায় আছি।

শুক্রবার রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর : লাল সবুজের মহোৎসব’-এর দশম দিনের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিন ছিল খুলনা ও সিলেট বিভাগের ওপর আয়োজন।

ড. মোমেন বলেন, বিদেশি দূতাবাস যেন বাংলাদেশি পাসপোর্ট দেখলেই বলে, তুমি বাংলাদেশি? এসো এসো, আমার ঘরে এসো। এমন দিনের প্রত্যাশায় আছি। ভবিষ্যতে এমন দিন আসবে, যখন বাংলাদেশের পাসপোর্ট দেখলে প্রতিটি দেশের দূতাবাস সমীহ করবে।

তিনি বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামাজিক খাতেও বাংলাদেশের অর্জন প্রশংসনীয়। মাত্র ৫০ বছরে বাংলাদেশের এ অর্জনকে পুরো বিশ্বই স্বীকৃতি দিয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সোনার মানুষ হতে হবে।

মন্ত্রী বলেন, প্রত্যেককে দেশকে কিছু দেওয়ার জন্য পণ করতে হবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। ধনী-গরিবের বৈষম্য রোধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বাস্তবে রূপ দিতে চাই। এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা একটি শোষণহীন ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় নিজের জীবন বাজি রেখেছিলেন। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। সরকারের যুগোপযোপী নীতির কারণে দেশে ব্যবসায়ী ও সরকারের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা