পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমোদন পেল এসবিএসি ব্যাংক

পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমোদন পেল এসবিএসি ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) বাংকের ঘোষিত লভ্যাংশ স্টক লভ্যাংশের মাধ্যমে পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিএসইসির ৮০৩ তম সভায় এ অনুমোদন দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে। আর কোম্পানিটির অষ্টম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়।

এরপর বিএসইসির নোটিফিকেশন নং বিএসইসি/সিএমআরআরসিভি/২০০৯-১৯৩/২৩/প্রশাসন/১২৩, ৩০ জুন ২০২১ পরিপালনের জন্য অর্থাৎ কোম্পানিটি পরিশোধিত মূলধন বৃদ্ধি করতে স্টক লভ্যাংশ অনুমোদনের জন্য বিএসইসিতে আবেদন করে। কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে স্টক লভ্যাংশের মাধ্যমে ৩১ কোটি ৩৮ লাখ টাকা পরিশোধিত মূলধন বাড়ানো প্রস্তাব অনুমোদন করে বিএসইসি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন