ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সেক্রেটারিকে হুমকি, থানায় জিডি

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সেক্রেটারিকে হুমকি, থানায় জিডি
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদককে হুমকি দিয়েছেন সমিতির এক অপর সদস্য। ঢাকা কলেজে প্রবেশের ক্ষেত্রে হাত-পা ভেঙে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র এবং ঢাকা কলেজ সাংবাদিক সমিতির বর্তমান প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ হাসান বর্তমান সাধারণ সম্পাদক আব্দুজ্জাহের ভূঁইয়াকে (আনাস) পেটানোর হুমকি দিয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) ঢাকা কলেজ সাংবাদিক সমিতির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এবং সাংবাদিক সমিতিতে আধিপত্য বিস্তারের জন্য এই ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করা হয় ডায়েরিতে। মধ্যরাতে মেসেঞ্জার কলের মাধ্যমে এই হুমকি দিয়েছেন নাহিদ হাসান।

তথ্যমতে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ডাকসাস) ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা লাভ করে। এটি ঢাকা কলেজের একমাত্র সাংবাদিক সংগঠন। বর্তমানে সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন নাজমুস সাকিব। সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন আব্দুর রহিম এবং বর্তমানে নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুজ্জাহের ভূঁইয়া (আনাস)।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো