আগ্রহের শীর্ষে ইস্টার্ন ইন্স্যুরেন্স

আগ্রহের শীর্ষে ইস্টার্ন ইন্স্যুরেন্স
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৭টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৮ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১৮.৮০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১০.৮০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়া ইন্স্যুরেন্সের ৯.৯৬ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৯.৯৫ শতাংশ, খান ব্রাদার্সের ৯.৫২ শতাংশ, সুহৃদের ৯.৩০ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৬.২৫ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫.৯৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.৯৯ শতাংশ এবং পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৮৪ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন