উৎপাদন বৃদ্ধি করবে জেএমআই সিরিঞ্জ

শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড ব্যবসা সম্প্রসারণের জন্য যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কোম্পানিটি ৬ লাখ ১৪ হাজার ৯৮৪ মার্কিন ডলার অনুমোদন করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, কোম্পানিটি বাজারের চাহিদা অনুযায়ী ০.৫ এমএল অটো ডিসেবল সিরিঞ্জ উৎপাদন বাড়াবে।

কোম্পানিটির নতুন বিনিয়োগের তহবিল ব্যবসার ক্যাশ ফ্লো থেকে ব্যবহার করা হবে। সম্প্রসারিত প্রকল্প বাস্তবায়নের পর বছরে কোম্পানিটির ০.৫ এমএল অটো ডিসেবল সিরিঞ্জ উৎপাদন ক্ষমতা ৩৩ শতাংশ বাড়বে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন